জেলার খবর

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জুয়েল মিয়া (২৯) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জুয়েল মারা যান।

নিহত জুয়েল উপজেলার বাদাঘাট গ্রামের আফজাল উদ্দিনের ছেলে।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম জানান, জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী দিয়ে পাহাড়ি ঢলের সঙ্গে ভারত থেকে কাঠ, বাঁশ ও গাছ ভেসে আসে। স্থানীয়রা এসব কাঠ, বাঁশ সংগ্রহ করে। গতকাল সকাল থেকে নৌকা দিয়ে অন্যদের সঙ্গে জুয়েল মিয়াও এসব সংগ্রহ করছিলেন। এক পর্যায়ে এসব সংগ্রহ করতে করতে বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতীয় অংশের ১০০ গজের মধ্যে চলে যান জুয়েল মিয়া। এ সময় বিএসএফ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে জুয়েল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি। / এন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ