জেলার খবর

চলন্ত ট্রাকের ছাদে বিদ্যুতের তারে হেল্পারের মৃত্যু

চলন্ত ট্রাকের ছাদে বিদ্যুতের তারে হেল্পারের মৃত্যু
চলন্ত ট্রাকের ছাদে বিদ্যুতের তারে হেল্পারের মৃত্যু

নালিতাবাড়ীতে খড় বোঝাই চলন্ত ট্রাকের ছাদে বিদ্যুতের হাই ভোল্টেজের তাড়ে জড়িয়ে মারা গেছে হেল্পার আলামিন (১৮)। আলামিন নকলা উপজেলার ছত্রকোনা গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে। গতকাল রবিবার রাত নয়টার দিকে নালিতাবাড়ী-হালুয়াঘাট রোডের নালিতাবাড়ীস্থ শেহড়াতলী চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে।

স্থানীয়রা এবং পুলিশ জানান, শেহড়াতলী এলাকার জনৈক কৃষকের কাছ থেকে খড় কিনে ট্রাক বোঝাইয়ের পর রাত পৌণে নয়টার দিকে নালিতাবাড়ীর শহরের দিকে আসছিল (ঢাকা মেট্রো ট-১-৪৯৪১৪ নং) ট্র্রাকটি। এসময় ট্রাকের হেল্পার ছাদে বোঝাই করা খড়ের উপর বসা ছিল। শেহড়াতলী চৌরাস্তার মোড়ে এলে রাস্তার উপরে আড়াআড়ি ভাবে যাওয়া পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজের তারে জড়িয়ে ট্রাকের হেল্পার আলামিনের ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি টের পেয়ে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ট্রাকের ছাদ থেকে নিহতের লাশ উদ্ধার করে ট্র্রাকসহ থানায় নিয়ে আসে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ