জেলার খবর

টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মাদক কারবারি নিহত

টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মাদক কারবারি নিহত
টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মাদক কারবারি নিহত

কক্সবাজারের টেকনাফ সী বীচ সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল কাশেম (৩২) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ জুলাই ) ভোরে টেকনাফ সদরের মেরিন ড্রাইভ সংলগ্ন মহেশখালীয়াপাড়া ফিশিংঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদক কারবারি টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীপাড়া এলাকার ফজল আহাম্মদের ছেলে ।

পুলিশ সূত্রে জানায়, টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন মহেশখালীয়াপাড়া ফিশিংঘাট এলাকা দিয়ে মাদক পাচারের গোপন সংবাদে পুলিশের একটি দল অভিযানে যায়। এসময় মাদক পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেয়া হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার সাথে জড়িত মাদক কারবারিদের নির্মূলে পুলিশের মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ