জেলার খবর

বরিশালে যুবককে গলা কেটে হত্যা

বরিশালে যুবককে গলা কেটে হত্যা
বরিশালে যুবককে গলা কেটে হত্যা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয়ে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কবাই ইউনিয়নের পাণ্ডব নদীর তীরে চরলক্ষীপাশা গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, স্থানীয়রা উপজেলার চরলক্ষীপাশা গ্রামের একটি বাগানে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বাকেরগঞ্জ থানার ওসি (অপারেশন) মো. মোমিন জানান, নিহত যুবকের গলা ছুড়ি দিয়ে কাটা ও রক্তাক্ত ছিল। ধারণা করা হচ্ছে, কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ