গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহতে হয়েছেন আরো একজন। শনিবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ইবান্ধা-পলাশবাড়ী সড়কের ডাকঘর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার সাদুল্লাপুরের বকশীগঞ্জের আব্দুস ছালাশের ছেলে মুছা মিয়া (২৮) ও একই উপজেলার ছোট ছত্রগাছা গ্রামের আবু মিয়ার ছেলে আকাশ মিয়া (৩০)। গুরুত্বর আশংকাজনক অবস্থায় আহত সাগর মিয়াকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। / ই
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: