জেলার খবর

নোয়াখালীতে আ.লীগ নেতাকে গুলি

নোয়াখালীতে আ.লীগ নেতাকে গুলি
নোয়াখালীতে আ.লীগ নেতাকে গুলি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গুলি করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

গুলিবিদ্ধ নজরুল ইসলাম (৩৮) উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আমিশাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাওড়ি গ্রামের মোহাব হাজী বাড়ির মোবারক উল্যার ছেলে।

রোববার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারের ৫০ গজ পশ্চিমে আমিশাপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিশাপাড়া ইউনিয়নের আমিশাপাড়া বাজারে আধিপত্য বিস্তার ও বাজার ইজারা নিয়ে জাকির বাহিনীর প্রধান জাকির চাঁদা দাবি করেন। একইসঙ্গে আমিশাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমনকে শারীরিকভাবে লাঞ্ছিত করলে নজরুল ইসলাম এর প্রতিবাদ করেন। এ নিয়ে জাকিরের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। তারই জের ধরে রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে গুলি করে জাকির বাহিনী।

পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বজরা মেডিকেল পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আমিশাপাড়া বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। / জাগ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ