জেলার খবর

লঞ্চে যৌন হয়রানি থেকে বাঁচতে কিশোরীর নদীতে ঝাঁপ

লঞ্চে যৌন হয়রানি থেকে বাঁচতে কিশোরীর নদীতে ঝাঁপ
লঞ্চে যৌন হয়রানি থেকে বাঁচতে কিশোরীর নদীতে ঝাঁপ

ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া থেকে ঢাকাগামী একটি লঞ্চের স্টাফদের যৌন হয়রানির শিকার থেকে বাঁচতে এক কিশোরী নদীতে ঝাঁপ দিয়েছে।

এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গেল শনিবার সন্ধ্যায় এমভি কর্ণফুলী-১৩ লঞ্চে এ ঘটনা ঘটে। পরে ওই কিশোরীকে আহত অবস্থায় উদ্ধার করে জেলেরা। তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক আরটিভি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মেয়েটি নদীতে লাফিয়ে পড়লেও তাকে উদ্ধার না করে লঞ্চটি ঢাকায় চলে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী সাংবাদিকদের জানায়, তার বাড়ি তজুমদ্দিন উপজেলার তেলিয়ার চর এলাকায়। কাজের সন্ধানে সে ঢাকায় যেতে ওই লঞ্চে ওঠে। সন্ধ্যার আগ মুহূর্তে লঞ্চের কয়েকজন স্টাফ তাকে টানা-হেচড়া করে কেবিনের ভেতর নেয়ার চেষ্টা চালায়। এ অবস্থায় বাধ্য হয়ে সে নদীতে লাফিয়ে পড়ে। জেলেরা মেয়েটিকে ভাসতে দেখে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে এনে ভর্তি করায়। তবে মেয়েটি ঝাঁপ দেয়ার পর তাকে উদ্ধারের জন্য একটি বয়া ফেলা হয়েছে বলে দাবি করেন লঞ্চ স্টাফরা।

ওই লঞ্চ কোম্পানির ভোলা অফিসের স্টাফরা জানান, বিষয়টি তারা ফেসবুকে দেখেছেন। তাদের লঞ্চ স্টাফরা কিশোরিকে যৌন হয়রানি করেছে কিনা তা জিজ্ঞাসাবাদ করা হয়নি।

আজ সোমবার করা হবে বলে জানান সহকারী ম্যানেজার লিটন।

ওই লঞ্চের সুপারভাইজার মো. রুবেল সাংবাদিকদের জানান, তিনি শুনেছেন একটি মেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েছে। তাকে উদ্ধারের চেষ্টা করেও না পেয়ে লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কবির হোসেন সোহেল আরটিভি নিউজকে জানান, মেয়েটি এখন আগের থেকে ভালো আছে। সে হাতে আঘাত পেয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ