জেলার খবর

পদ্মায় নৌকাডুবি, ৪ কৃষিশ্রমিক নিখোঁজ

পদ্মায় নৌকাডুবি, ৪ কৃষিশ্রমিক নিখোঁজ
পদ্মায় নৌকাডুবি, ৪ কৃষিশ্রমিক নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর এলাকার পদ্মা নদীতে নৌকাডুবিতে চার কৃষিশ্রমিক নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম জানান, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর থেকে কাজের জন্য ১৩ জন কৃষিশ্রমিক পদ্মা নদী দিয়ে নৌকা নিয়ে কুমারখালী যাচ্ছিল। তারা ওই এলাকার চরসাদিপুর পৌঁছালে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় ৯ জন শ্রমিক সাঁতার কেটে নদীর পারে উঠলেও চারজন পানির তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়।

পাবনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এলে উদ্ধারকাজ চালানো হবে বলেও জানান ইউএনও মো. রাজিবুল ইসলাম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ