জেলার খবর

টেকনাফে ‘গোলাগুলিতে’ দুই মাদক কারবারী নিহত

টেকনাফে ‘গোলাগুলিতে’ দুই মাদক কারবারী নিহত
টেকনাফে ‘গোলাগুলিতে’ দুই মাদক কারবারী নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে ‘গোলাগুলিতে’ দুই মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোর রাতে হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, এ ঘটনায় এসআই মশিউর রহমান, কনষ্টেবল অভিজিৎ দাশ ও এমরান হোসেন নামে তিন পুলিশ আহত হয়েছেন।

নিহতরা হলো, হ্নীলা মৌলভী বাজার এলাকার মৃত সুলতান আহাম্মদের ছেলে সাদ্দাম হোসেন (২০) ও হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকার আলী আহাম্মদের ছেলে আব্দুল জলিল (৩০)।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ‘মাদক বিরোধী অভিযান চলাকালে ইয়াবা কারবারে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় অপরাধীদের ছোড়া গুলিতে পুলিশের তিন সদস্য আহত হলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গোলাগুলি থেমে গেলে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে পৌঁছালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’ / এ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ