জেলার খবর

ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল রিকশাচালক

ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল রিকশাচালক
ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল রিকশাচালক

রাজধানীর বিজয় স্বরণি মোড়ে বালুর ট্রাক ধাক্কায় মোকসেদুল ইসলাম (২৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( ৯ জুলাই) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিনা ময়না তদন্তে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তেজগাঁও থানার উপ পরিদশর্ক (এসআই) মো. আ. রাজ্জাক জানান, ভোরে রিকশা চালিয়ে বিজয় স্বরণি মোড় দিয়ে যাওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কা আহত হয় রিকশাচালক মোকসেদুল। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের আবেদনে বিনা ময়না তদন্তে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআই আরো জনান, কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে তা এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয় কেউ কেউ সেটি বালুর ট্রাক ছিলো বলে জানিয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নিহত মোকসেদুলের বড় বোন ফাহিদা আক্তার জানান, তাদের বাড়ি নীলফামারী ডিমলা উপজেলার দক্ষিণ ধুনাগাছা গ্রামে। বাবার নাম মুসা মাহমুদ। ৩ মেয়ের জনক মোকসেদুল ঢাকার পূর্ব নাখালপাড়া লেচু বাগান এলাকায় থাকলেও তার স্ত্রী-সন্তান গ্রামের বাড়িতে থাকে। রাতের বেলায়ই বেশি রিকশা চালাতো সে। বুধবার (৮ জুলাই) বিকেল ৫টার দিকে রিকশা চালাতে বের হয়েছিলো আর ফেরার কথা ছিলো বৃহস্পতিবার সকালে। এর আগেই ভোরে পুলিশের মাধ্যমে তার মৃত্যুর খবর জানতে পারি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ