জেলার খবর

রাজশাহীতে বাসচাপায় নিহত ৩, আহত ৪

রাজশাহীতে বাসচাপায় নিহত ৩, আহত ৪
রাজশাহীতে বাসচাপায় নিহত ৩, আহত ৪

রাজশাহীতে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত এবং অপর চারযাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আলিফ-লাম-মীম ভাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত দুইজন পুরুষ। তাদের বয়স আনুমানিক ৪৫ বছর। তারা ঘটনাস্থলেই মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মহানগরীর নওদপাড়া বাস টার্মিনাল থেকে ‘বাঁধন পরিবহন’ নামের একটি বাস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে রাজশাহী-নওগাঁ মহাসড়কে আলিফ-লাম-মীম ভাটার কাছে বাসটি বিপরীত দিক থেকে আসা ব্যাটারীচাৈিত অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এরপর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে প্রধান সড়ক ছেড়ে বাসটি গলিপথে ঢুকে পড়ে। এরপর চন্দ্রিমা থানার খোরশেদের মোড়ে গিয়ে বাসটি আর পালাতে পারেনি। স্থানীয়রা বাসটিকে ঘিরে ফেলেন এবং বাসের চালক নূর ইসলামকে ধরে চন্দ্রিমা থানা পুলিশে দেয়া হয়।

ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুইজনের মরদেহও ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ