জেলার খবর

রোয়াংছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ নারী নিহত, শিশু গুলিবিদ্ধ

রোয়াংছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ নারী নিহত, শিশু গুলিবিদ্ধ
রোয়াংছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ নারী নিহত, শিশু গুলিবিদ্ধ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ বন্দুকযুদ্ধে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তঞ্চঙ্গ্যা নারী নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছে ওই নারীর শিশুপুত্র। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের অংগ্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শান্তি লতা তঞ্চঙ্গ্যা (২৮)। তিনি অংগ্যাপাড়ার বাসিন্দা রাঙ্গানিয়া তঞ্চঙ্গ্যার স্ত্রী। তাঁর শিশুপুত্রের নাম অঞ্জুন কোয়েল তঞ্চঙ্গ্যা (৪)।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির (সন্তু লারমা) সশস্ত্র ক্যাডাররা অবস্থানের খবর পেয়ে অভিযানে চালায় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বন্দুকযুদ্ধে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী শান্তি লতা তঞ্চঙ্গ্যার মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয় নিহত নারীর শিশুপুত্র অঞ্জুন কোয়েল তঞ্চঙ্গ্যা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ কবির জানান, গোলাগুলিতে এক নারীর মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে নিহতের শিশুপুত্রও। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ