জেলার খবর

লালমনিরহাটে আবারো বন্যা পরিস্থিতির অবনতি

লালমনিরহাটে আবারো বন্যা পরিস্থিতির অবনতি
লালমনিরহাটে আবারো বন্যা পরিস্থিতির অবনতি

শুক্রবার (১০ জুলাই) বিকেল থেকে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাটে আবারো বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এতে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে । পানিবন্দি হয়ে পড়েছে অর্ধশত চরের প্রায় ৬০ হাজার মানুষ।

পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, ক্রমাগত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তাসহ সবগুলো নদীর পানি বেড়ে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে।

শুক্রবার বিকেল থেকে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। শনিবার সকাল থেকে তিস্তার পানি বিপদসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । পানির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ। খুলে দেয়া হয়েছে ব্যারেজের সবগুলো গেট। উজানের অব্যাহত ঢলে আতংকে তিস্তাপাড়ের মানুষ।

এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় ৫ উপজেলার ৫০টি চরের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এসব এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলী জমি এখন কয়েক ফুট পানির নীচে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৬০ হাজার মানুষ।

দেশের সর্ব বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন, শুক্রবার বিকেল থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। শনিবার সকাল ৬ টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামাল দিতে ব্যারেজের সবগুলো গেট খোলা রাখা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ