জেলার খবর

২৫ দিন পর বান্দরবানে যান চলাচল শুরু

২৫ দিন পর বান্দরবানে যান চলাচল শুরু
২৫ দিন পর বান্দরবানে যান চলাচল শুরু

দীর্ঘ ২৫ দিন পর বান্দরবান রুটে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মোতাবেক সোমবার সকাল থেকে– বান্দরবান থেকে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকাসহ সব রুটে সব ধরনের যানবাহন চলাচল খুলে দেয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।

তবে ঈদের আগে খুলছে না দর্শনীয় পর্যটন স্পট এবং আবাসিক হোটেল-মোটেল, রিসোর্ট, গেস্ট হাউসগুলো।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন জানান, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক রেড জোন ঘোষিত বান্দরবানে গত ২৫ জুন থেকে ২১ দিনের লকডাউনের আদেশ দেয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট।

নির্ধারিত ২১ দিন পর লকডাউন শিথিল করে খুলে দেয়া হয় দোকানপাট। তারই ধারাবাহিকতায় আজ সোমবার থেকে বান্দরবানের সাত উপজেলায় গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল খুলে দেয়া হয়েছে।

তবে স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করতে পারবে যানবাহনগুলো। তবে ঈদের আগে দর্শনীয় পর্যটন স্পট এবং আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস খুলে দেয়ার আপাতত সম্ভাবনা নেই।

এদিকে লকডাউনের সময়সীমার পর হাটবাজার খুলে দেয়া হলেও মাছ-মাংসে বাজার এবং রেস্টুরেন্টগুলো খুলে না দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সোমবার ১৯টি নমুনা পরীক্ষায় নতুন করে কোনো আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। জেলায় এ পর্যন্ত ৫০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চারজনের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ