জেলার খবর

মাদক বিরোধী অভিযানে ৭ দিনে ২৫৩০ জন গ্রেফতার

মাদক বিরোধী অভিযানে ৭ দিনে ২৫৩০ জন গ্রেফতার
মাদক বিরোধী অভিযানে ৭ দিনে ২৫৩০ জন গ্রেফতার

সারাদেশে মাদক বিরোধী অভিযানে মাত্র ৭ দিনে ১৭১৪ টি মামলায় ২৫৩০ জন মাদক কারবারী ও সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযান সম্পর্কে এআই‌জি মো. সো‌হেল রানা জানান, মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর শুন্য সহনশীলতা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর নির্দেশে দেশব্যাপী চলমান পুলিশী কার্যক্রম নিরিবিচ্ছিন্নভাবে এগিয়ে চলছে। আইজিপি’র প্রাধিকারভুক্ত কার্যতালিকায় দেশমাতৃকাকে মাদকমুক্ত করা একটি অন্যতম প্রায়োরিটি।

তিনি বলেন, সেই ধারাবাহিকতায় মাত্র ৭ দিনে পুলিশ কর্তৃক ১৭১৪ টি মামলায় ২৫৩০ জন মাদক কারবারী ও সেবনকারী গ্রেফতার হয়েছে। চলতিমাসে ১২ থেকে ১৮ জুলাই ২০২০ পর্যন্ত পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক দায়েরকৃত এসব মামলায় ৩,০২,‌২৫৯ পিছ ইয়াবা, ৫৮৪৯ বোতল ফেন্সিডিল, ২ কেজি ৪৬২ গ্রাম হেরোইন, ৮২০ কেজি গাঁজা, ২৬৮২ লিটার দেশি মদ এবং ২৯১ বোতল বিদেশীমদ উদ্ধার হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ