জেলার খবর

র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ রোহিঙ্গা ডাকাত নিহত

র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ রোহিঙ্গা ডাকাত নিহত
র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ অস্ত্রধারী এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) ভোরে হ্নীলার দমদমিয়া জাহাজ ঘাট ১৪নং ব্রিজ সংলগ্ন পাহাড়ি এলাকা কেরনতলীতে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত রশিদউল্লাহ (২৮) টেকনাফের হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া সফিক উল্লাহর ছেলে। র‌্যাবের দাবি রশিদ পাহাড়ে সক্রিয় ডাকাত খালেক গ্রুপের সদস্য।

র‌্যাব-১৫ টেকনাফের (সিপিসি-১) অপারেশন কমান্ডার (এএসপি) বিমান চন্দ্র কর্মকার জানান, গোয়েন্দা সূত্রে খবর আসে মঙ্গলবার গভীর রাতে হ্নীলা দমদমিয়া জাহাজ ঘাট ১৪নং ব্রিজ সংলগ্ন পাহাড়ি কেরনতলী এলাকায় অপরাধ সংঘটিত করতে ডাকাতদল অবস্থান নিয়েছে। সেই তথ্যে র‌্যাবের একটি দল অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে গুলিবর্ষণ শুরু করে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর র‌্যাব সদস্যরা গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা এক ডাকাতকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সকালে রোহিঙ্গাদের দ্বারা মৃতের পরিচয় শনাক্ত হওয়া গেছে। গোলাগুলিতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল তল্লাশি করে দেশীয় তৈরি ২টি এলজি ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে। / জা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ