জেলার খবর

শিশুকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা: দুলাভাই বন্দুকযুদ্ধে নিহত

র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ রোহিঙ্গা ডাকাত নিহত
র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ রোহিঙ্গা ডাকাত নিহত

রাজশাহীর পুঠিয়ায় সপ্তম শ্রেণী পড়ুয়া শালিকা ইভা আক্তারকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি দুলাভাই এখলাস উদ্দীন র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহত এখলাস মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে মঙ্গলবার (২১ জুলাই) ভোরে পুঠিয়ার পীরগাছা গ্রামে র‌্যাব তাকে আটক করার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় তিনি। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে এখলাস গুলিবিদ্ধ হয়। পরে তাকে পুঠিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ওয়ানশুটারগান, ৪৮০ পিস ইয়াবা পাওয়া গেছে।

দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানায় র‌্যাব। নিহত এখলাস পুঠিয়া উপজেলার গন্ডগোহালী গ্রামের কাশেমের ছেলে। তার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এখলাসের বিরুদ্ধে শ্যালিকা ইভাকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পুঠিয়া থানায় একটি মামলা আছে।

এদিকে পুলিশ জানায়, পুঠিয়া বাজার এলাকার বাসিন্দা সেলিম উদ্দীনের মেয়ে ইভা আক্তার গত ২৫ জানুয়ারি দুলাভাই এখলাসের বাড়িতে যায়। ওই রাতে দুলাভাই ইভাকে ধর্ষণ করে। এ ঘটনার পর সে বাবার বাড়ি চলে আসে। গত ২ এপ্রিল বড় বোন শোভা বাবার বাড়িতে এলে বিষয়টি জানায় ইভা। পরবর্তীতে স্বামীর কাছে জানতে চাইলে শোভাকে উল্টো তালাকের ভয় দেখান এখলাস। এ নিয়ে গ্রামে সালিশি বৈঠকও হয়। গেল ৯ এপ্রিল গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে ইভা। ওইদিনই পুঠিয়া থানায় ইভার বাবা বাদী হয়ে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। / স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ