জেলার খবর

চার স্থানে ৫ প্রাণহানি

কাভার্ডভ্যান ও লেগুনার সংঘর্ষে চকরিয়ায় নিহত ৬

কাভার্ডভ্যান ও লেগুনার সংঘর্ষে চকরিয়ায় নিহত ৬
কাভার্ডভ্যান ও লেগুনার সংঘর্ষে চকরিয়ায় নিহত ৬

চকরিয়ায় কাভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপারসহ ৬ জন নিহত হয়েছেন। এছাড়া জয়পুরহাটে মোটরসাইকেল চালক, ভোলার লালমোহনে পথচারী, মাদারীপুরের কালকিনিতে ভ্যানযাত্রী, কুষ্টিয়ার মিরপুরে পুলিশ সদস্যসহ ২ জনের প্রাণ গেছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং বুড়ির দোকান এলাকায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে লেগুনার চালক, হেলপারসহ ৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- চকরিয়ার হারবাংয়ের বদি আলম (৫০), চকরিয়ার কোনাখালীর সিরাজ আহমেদ (৭৫) ও বাবুল (৪০), চট্টগ্রামের লোহাগাড়ার লেগুনাচালক মিনহাজ (২৮) হেলপার মো. শহীদ (১৮) ও লামার আলজিজ নগরের আলামিন (৪৫)। গুরুতর আহতদের মধ্যে বগুড়ার আইনুল ও চকরিয়ার হারবাংয়ের রায়হানের নাম পাওয়া গেছে।

ভেড়ামারা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় নিহত পুলিশ সদস্য রাশেদুজ্জামান তন্ময় (৩৫) দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে এবং বাংলাদেশ রেলওয়ে পুলিশের কুষ্টিয়া সার্কেলে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বুধবার দুপুরে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়িয়া সেন্টার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া তাঁতবন্দি এলাকায় ট্রাকচাপায় সজীব বিশ্বাস (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সজীব মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নয়নপুর এলাকার বাসিন্দা।

লালমোহন (ভোলা) : লালমোহনে বাসের ধাক্কায় নিহত পথচারী আবুল কালাম (৬৫) উপজেলার কালমা ইউনিয়নের চৌকিদার বাড়ির মৃত আবদুল হাসেমের ছেলে। বুধবার ভোলা-চরফ্যাসন মহাসড়কের ডাওরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালকিনি (মাদারীপুর) : কালকিনিতে ট্রাকচাপায় নিহত ভ্যানযাত্রী মিলন ভুইয়া (৪০) মাদারীপুর জেলা সদরের করদী এলাকার বিল্লাল ভুইয়ার ছেলে। বুধবার দুপুরে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বালীগ্রাম এলাকার কর্নপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট : সদর উপজেলার ভাদসা ইউনিয়নের জয়পুরহাট-বদলগাছি সড়কের লাইলীপাাড় এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেল চালকের নাম রেজা হাসান জয় (২৪)। বুধবার বিকালে তিনি ব্যবসায়িক কাজ শেষে তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে নওগাঁর বদলগাছীতে নিজ বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। / যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ