জেলার খবর

ভিজিএফ’র চাল আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ভিজিএফ’র চাল আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ভিজিএফ’র চাল আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ভালুকায় ভিজিএফ এর চাল আত্মসাতের দায়ে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ও এক দফাদারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের (ডিডিএম) ৪০৮৩টি কার্ডের বিপরিতে ৪০.৮৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। পরে ওই বরাদ্দকৃত চাল তিন দফায় উপজেলা খাদ্য গুদাম থেকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানী ও আকবর দফাদার উত্তোলন করেন। বিতরণের শেষ দিন কিছু কার্ডধারীরা চাল না পাওয়ার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ভাইস-চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থলে যান।

সেখানে গিয়ে চালের খালি বস্তা গণনা করলে ২০৬টি বস্তা অর্থাৎ ৬,১১৮ কেজি চাল কম পাওয়া যায়। পরে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রাণী ও আকবর নামে এক দফাদারকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়। রাতে চাল উদ্ধারের জন্য অভিযান চালালে চালের কোন সন্ধান পায়নি থানা পুলিশ।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আসামি জেসমিন নাহার রানী ও আকবর দফাদারকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল বলেন, ‘তদন্ত সাপেক্ষে অপরাধ প্রমাণিত হলে শাস্তি নিশ্চিত করা হবে।’ / বিডি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ