জেলার খবর

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত

সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম সাকের আহমদ (২৪)। তিনি সিলেট নগরের উপশহরের ডি-ব্লকের ২৬ নং রোডের ৩নং বাসার বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় সিলেট আম্বরখানা-এয়ারপোর্ট রোডে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৮টার দিকে সাকের মারা যান। অপর দুই যুবকেরও অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এয়ারপোর্ট রোডের মালনীছড়া চা-বাগান এলাকার সামনে শুক্রবার সন্ধ্যা ৭টায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নেয়ার কিছু সময় পর সাকের মারা যান। দুর্ঘটনায় আহত অপর দুজনের মধ্যে একজনের নাম শান্তনু (২৪) ও অপরজনের নাম রোম্মান আহমদ (২৬)।

সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কায়ছার খোকন বলেন, আহতদের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে একজন মারা গেছেন। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে পুলিশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। তাদের মধ্যে একজনকে হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি নগরের নর্থইস্ট কলেজের শিক্ষার্থী। / জা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ