জেলার খবর

ট্রাক-লেগুনা সংঘর্ষে ভাই-বোনসহ নিহত ৪

ট্রাক-লেগুনা সংঘর্ষে ভাই-বোনসহ নিহত ৪
ট্রাক-লেগুনা সংঘর্ষে ভাই-বোনসহ নিহত ৪

কুমিল্লায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার বুড়িচং উপজেলার হরিণধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই লেগুনার যাত্রী।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার হরিণধরা এলাকায় বিদ্যুৎ অফিসের সামনে সিলেট অভিমুখী একটি ট্রাক অপর একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা কুমিল্লা অভিমুখী একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় আরও ৩ জনকে ময়নামতি জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যান।

নিহতরা হলেন- জেলার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত নবী নেওয়াজ ভূইয়ার ছেলে কুয়েত প্রবাসী ওসমান গণি ভূইয়া (৪০) ও তার বোন রিপা আক্তার (৩৬), দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের স্বর্গীয় বিপিন চন্দ্র সাহার ছেলে সাধন চন্দ্র সাহা (৫০) এবং মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে লেগুনা হেলপার সাজিদ (১৮)।

নিহত দুই ভাই-বোনের স্বজনরা জানান, কোরবানির ঈদের গরু ক্রয় করতে টাকার জন্য ক্যান্টনমেন্ট এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনায় তারা মারা যান।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক ঘটনার পর থেকে পলাতক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ