জেলার খবর

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৪ ইয়াবা কারবারি নিহত

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, অস্ত্র ও মাদক উদ্ধার
কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, অস্ত্র ও মাদক উদ্ধার

টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চার ইয়াবা কারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুটি এলজি এবং গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাতে হোয়াইক্যংয়ের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার ভোরে একদল ইয়াবা কারবারি মিয়ানমার থেকে ইয়াবা পাচার করে নিয়ে আসে টেকনাফের হোয়াইক্যং খারাংখালি সীমান্তে।

এ সময় ইয়াবার ভাগবাটোয়ারা নিয়ে তাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তখন পুলিশকে লক্ষ্য করে গুলি করে ইয়াবা কারবারিরা। পুলিশ পাল্টা গুলি করলে পরিস্থিতি শান্ত হয়।

পরে ঘটনাস্থল থেকে আনোয়ার, মো: ইছমাইল, নাছির এবং আনোয়ার হোসেন নামের চারজন কারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার চারজনকেই মৃত ঘোষণা করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ