জেলার খবর

টাঙ্গাইলে টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইলে টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ
টাঙ্গাইলে টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে বিড়ি খাওয়ার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মহর আলীর (৪০) বিরুদ্ধে। নিহত নয়সুন্দরী বেগম (৭৫) উপজেলার কামারপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরই ঘাতক ছেলে মহর আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ছেলে মহর আলী মাদকাসক্ত। মাঝেমধ্যে সে মানসিক ভারসাম্যহীন আচরণ করতো। তার স্ত্রী গত ৭ বছর আগে তাকে তালাক দিয়ে চলে যায়। সকালে মহর তার মায়ের কাছে বিড়ি কিনে খাওয়ার জন্য টাকা চায়। এসময় তার মা নয়সুন্দরী টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় ছেলে ক্ষিপ্ত হয়ে রান্না ঘর থেকে বটি এনে তার মাকে এলোপাতারিভাবে কোপাতে থাকে। পরে তার মায়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে উত্তেজিত স্থানীয়রা ছেলে মহর আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গিয়াস উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় ছেলে মহর আলীকে আটক করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ