নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১৩ জন জেলেসহ বঙ্গোপসাগরে একটি মাছ ধরার নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাছ ধরার অন্য একটি নৌকার জেলেরা রায়হান (২৫) নামে একজনের মরদেহসহ ১২ জনকে জীবিত উদ্ধার করে।
বুধবার (২৯ জুলাই) ভোরে হাতিয়ার রহমত খাল নামক স্থানে থেকে ২০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের গ্যাস ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার বুড়ির চর ইউনিয়নের ফরিদ উদ্দিনের ছেলে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের দুপুর ২টায় উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নৌকাটি বঙ্গোপসাগরের গ্যাস ফিল্ড এলাকায় পৌঁছালে বৈরী আবহাওয়ার মুখে পড়ে। এ সময় প্রচণ্ড বাতাস ও তীব্র ঢেউয়ে ১৩ জন জেলে নিয়ে মাছ ধরার নৌকাটি ডুবে যায়। পরে মাছ ধরার অন্য একটি নৌকার জেলেরা তাদের উদ্ধার করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: