জেলার খবর

১২ কোটি টাকা আত্মসাত করে গ্রেফতার যমুনা ব্যাংকের ম্যানেজার

১২ কোটি টাকা আত্মসাত করে গ্রেফতার যমুনা ব্যাংকের ম্যানেজার
১২ কোটি টাকা আত্মসাত করে গ্রেফতার যমুনা ব্যাংকের ম্যানেজার

১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংক বগুড়া শাখার ম্যানেজার সওগাত আরমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৯ জুলাই) সকালে দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেন।

জানা গেছে, সওগাত আরমান যমুনা ব্যাংক বগুড়া শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত থাকাকালে বিভিন্ন সময় জালিয়াতির মাধ্যমে অন্যের একাউন্টে ১২ কোটি ১৬ লাখ টাকা স্থানান্তর করেন। পরে সেই টাকা নিজের একাউন্টে স্থানান্তর করে আত্মসাত করেন।

দুদক সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, স্থানীয়ভাবে অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘদিন অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে ম্যানেজার সওগাত আরমানের টাকা আত্মসাতে জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। মঙ্গলবার রাতে ব্যাংকের শাখায় অভিযান চালিয়ে তাকে আটক করে বগুড়া সদর থানা হেফাজতে রাখা হয়।

বুধবার দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে সওগাত আরমানের নামে মামলা দায়ের করলে তাকে গ্রেফতার দেখানো হয়।

দুদক সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, সওগাত আরমানকে দুদক হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ