জেলার খবর

ওসমানীনগরে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৫

ওসমানীনগরে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৫
ওসমানীনগরে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৫

সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টায় সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকার তানপুর নামক স্থানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের সিলেট এম এ জি ওসমানী হাসাপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা ও নিহতের তথ্য নিশ্চিত করেছেন সিলেট হাইওয়ে পুলিশের ওসি মায়নুল ইসলাম।

তিনি জানান, তাজপুর এলাকার তানপুর নামক স্থানে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেটমুখী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস ও ঢাকামুখী একটি প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেটকারের অর্ধেকটাই বাসের সামনের দিকে নিচে ঢুকে যায়। এসময় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। গুরুতর আহত একজনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাটার মেশিন দিয়ে প্রাইভেটকার ও বাসের সামনের অংশ কেটে মৃতদের বের করে নিয়ে আসেন। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ