জেলার খবর

ঈদের দিন ইমামকে মারধর: বিএনপি নেতা গ্রেপ্তার

ঈদের দিন ইমামকে মারধর: বিএনপি নেতা গ্রেপ্তার
ঈদের দিন ইমামকে মারধর: বিএনপি নেতা গ্রেপ্তার

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকায় ঈদের নামাজ না পাওয়ায় ইমামকে মারধর করার অভিযোগে নুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ফিরোজ কিবরিয়াকে সোমবার দুপুর দেড়টায় গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, ১ আগস্ট দুলারহাট থানার নুরাবাদ সামছল হক কমান্ডার বাড়ির দরজায় বায়তুন নুর জামে মসজিদে ঈদের নামাজের সময় অতিবাহিত ঘটনা নিয়ে ইমাম হুমকি ও মারধরের ঘটনা ঘটে। মসজিদের ইমামকে মারধরের ঘটনায় দোষী ব্যক্তিকে গ্রেপ্তারে রোববার বিকালে দুলারহাট বাজার এলাকায় কওমী মাদরাসা ছাত্রদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

এ নিয়ে দুলারহাট বাজারের সদর রোডে রবিবার বিকালে উত্তেজিত মুসল্লিসহ দুলারহাট থানা কওমী মাদ্রাসা ছাত্র কর্তৃক প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে ফিরোজ কিবরিয়ার শাস্তি দাবি করেন।

দুলারহাট থানার ওসি মো. ইকবাল হোসেন খান বলেন, ইমামকে মারধরের একটি অভিযোগ হলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে সোমবার দুপুরের দিকে এলাকা থেকে হাজি ফিরোজ কিবরিয়াকে আটক করা হয়েছে। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ