জেলার খবর

মেঘনায় ট্রলারডুবি, ৯ জেলে নিখোঁজ

মেঘনায় ট্রলারডুবি, ৯ জেলে নিখোঁজ
মেঘনায় ট্রলারডুবি, ৯ জেলে নিখোঁজ

ভোলার মনপুরার মেঘনায় ইলিশ শিকারের সময় প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ওই ট্রলারে থাকা ৯ জেলে নিখোঁজ রয়েছেন।

বুধবার দুপুর ১২টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ তালতলা মৎস্যঘাটসংলগ্ন মেঘনায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন– শাহিন, মিজান, ইয়াছিন, মনির, ফারুক, জামাল, রিয়াজ, সবুজ ও গিয়াস উদ্দিন সুকানি। এদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

ডুবে যাওয়া ট্রলারের আড়তদার ছাত্তার বেপারি জানান, মেঘনায় ইলিশ শিকারের সময় প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারের নিচের তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। ট্রলারসহ জেলেদের উদ্ধারে কামাল ও স্বপন মাঝির দুটি ট্রলার মেঘনায় ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান অলিউল্লাহ কাজল জানান, ছাত্তার বেপারির আড়তের গিয়াস উদ্দিন সুকানির ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা জেলেদের উদ্ধারে স্থানীয়ভাবে উদ্যোগে নেয়া হয়েছে।

এ ব্যাপারে মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ট্রলারডুবির ঘটনা শুনেছি। জেলেদের উদ্ধারে স্থানীয়ভাবে উদ্যোগ নেয়া হয়েছে। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ