জেলার খবর

সুবর্ণচরে কৃষক হত্যা: আ.লীগ নেতাকে দল থেকে অব্যাহতি

সুবর্ণচরে কৃষক হত্যা: আ.লীগ নেতাকে দল থেকে অব্যাহতি
সুবর্ণচরে কৃষক হত্যা: আ.লীগ নেতাকে দল থেকে অব্যাহতি

নোয়াখালীর সুবর্ণচরে কৃষক আব্দুল মান্নান (৫১) হত্যা মামলার প্রধান আসামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রকাশ ওরফে ফজলু মুহুরিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মর্মে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলুকে কৃষক আব্দুল মান্নান হত্যার ঘটনায় প্রধান আসামি করা হয়েছে। এ ঘটনায় নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত ফজলুকে তার পদ ও দলের সকল ধরনের কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কৃষক মান্নান হত্যার ঘটনায় তার ভাই সফিকুর রহমান বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০-১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলুকে প্রধান ও তার মামা ৪নং ওয়ার্ড ইউপি সদস্য বাহার মেম্বারকে দ্বিতীয় আসামি করা হয়েছে। / বার্তা২৪

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ