জেলার খবর

দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত চেয়ারম্যানসহ অর্ধশতাধিক

দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত চেয়ারম্যানসহ অর্ধশতাধিক
দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত চেয়ারম্যানসহ অর্ধশতাধিক

মিথ্যা মামলা দায়েরের জের ধরে শনিবার ( ৮ আগস্ট) নেত্রকোণার মদন উপজেলার নায়েকপুর-বাঁশরী দুই গ্রামবাসীর মধ্যে ৪ ঘন্টাব্যপী এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে বলে ইউপি চেয়ারম্য্যান শেখ আতিকুর রহমান রুমান নিশ্চিত করেছেন। তিনি নিজেও ঝগড়া থামাতে গিয়ে আহত হয়েছেন। আহতদের মধ্যে বাঁশরী গ্রামের শরীফের অবস্থা আশংকাজনক থাকায় ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে মোতাহার হোসেন টিটু, নয়ন, সুমন, আরশ, আশাদুল, ইমরান, এরশাদ, লায়লাতুলকে মদন হাসপাতালে ভর্তি আছে ও অন্যরা স্থানীয় পল্লী চিকিৎসকের চিকিৎসাধীন আছে।

জানা যায়, ঈদুল আযহার দিন কেন্দুয়া তাম্বুলী পাড়া পার্কে যাওয়ার জন্য বাঁশরী ট্রলার ঘাটে নৌকায় যাত্রী উঠা নিয়ে নায়েকপুর গ্রামের নৌকার মাঝি জাসদ ও বাঁশরী গ্রামের মাঝি নূরুল ইসলামের মধ্যে তর্ক বিতর্ক হয়। এ ঘটনায় নায়েকপুর গ্রামের সবুজ বেপারী বাদি হয়ে বাঁশরী গ্রামের হাজী জালাল উদ্দিনসহ ২৫ জনকে আসামি করে মদন থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

এরই জের ধরে শনিবার সকালে বাঁশরী বাজারের পাশের খরই খালের সেতুতে বাঁশরী গ্রামের সোহাগের গ্রুপের সঙ্গে নায়েকপুর গ্রামের শিপনের গ্রুপের এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে ইট শুরকি ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৩ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল জামাল উদ্দিন জানান, একজন বয়স্ক হাজি ব্যক্তিকে চুরির মামলায় আসামি করায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে ট্রলার ঘাটে আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করেই দুই গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ