জেলার খবর

ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

ময়মনসিংহের মুক্তাগাছায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির সাত যাত্রী নিহত হয়েছেন। শনিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। এদের মধ্যে স্বামী-স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজন রয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাস ও চালক কামাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। দূর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।

নিহতরা হলেন মুক্তাগাছা উপজেলার শ্রীরামবাড়ির সিএনজি চালক আলাদুল (৩৮), মলাজানি গ্রামের নজরুল ইসলাম (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার নয়াপাড়া গ্রামের নুর ইসলাম (৩০), তার স্ত্রী তাসলিমা (২৬) ও কন্যা লিজা (১৩) এবং দুইজন অজ্ঞাত।

পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজজ্জামান জানান, মুক্তাগাছা-জামালপুর সড়কের মানকোন নামক স্থানে জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস শনিবার বিকাল চারটার দিকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজির চার যাত্রী মারা যায়। গুরুতর আহত ৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারাও মারা যায়।

পুলিশ সুপার জানান, সিএনজিতে অতিরিক্ত যাত্রী বহন করায় এবং বাস চালক অনিয়ন্ত্রিত গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ