জেলার খবর

হাওরে গোসলে নেমে কলেজ শিক্ষকের মৃত্যু, ছাত্র নিখোঁজ

হাওরে গোসলে নেমে কলেজ শিক্ষকের মৃত্যু, ছাত্র নিখোঁজ
হাওরে গোসলে নেমে কলেজ শিক্ষকের মৃত্যু, ছাত্র নিখোঁজ

কিশোরগঞ্জের করিমগঞ্জে আছাপুর হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে মো. একরামুল ইসলাম রুবেল নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। এ সময় পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন হাদিউল ইসলাম সৌরভ নামে আরেক কলেজ ছাত্র।

শনিবার বিকেলে করিমগঞ্জ উপজেলার সূতারপাড়া এলাকায় আছানপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একরামুল ইসলাম রুবেল জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুটিয়া গ্রামের শামসুল ইসলামের ছেলে। তিনি টাঙ্গাইল জেলার সখিপুর মহিলা কলেজের প্রভাষক ছিলেন। অপরদিকে নিখোঁজ সৌরভ চরপুটিয়া গ্রামের তাইমুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, কলেজ শিক্ষক একরামুল ইসলাম রুবেলসহ ১৬ জনের একটি পর্যটক দল মিঠামইন উপজেলার আছানপুর পাকা সেতু এলাকায় নৌকায় করে ঘুরতে যান। আছানপুর সেতুর করিমগঞ্জ উপজেলা অংশে গোসল করার সময় পানিতে ডুবে নিখোঁজ হন কলেজ শিক্ষক রুবেল ও কলেজ ছাত্র সৌরভ। ঘটনার ঘণ্টাখানেক পর স্থানীয়রা রুবেলের মৃতদেহ উদ্ধার করে। সৌরভকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে স্থানীয় ডুবুরি দল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ