জেলার খবর

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানাধীন মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকনুজ্জামান লিটু আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক ও সাকিব হোসেন কেয়ার টেকার ছিলেন।

পাটকেলঘাটা থানার এসআই সুব্রত জানান, রাতে মির্জাপুর বাজারের শ্মশানঘাট এলাকায় একটি ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে ছুটে এসে ট্রাকটির পেছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যান।

পরে পাটকেলঘাটা থানা পুলিশ মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ