জেলার খবর

ভারতে সেপটিক ট্যাংকে নেমে ৬ শ্রমিকের মৃত্যু

ভারতে সেপটিক ট্যাংকে নেমে ৬ শ্রমিকের মৃত্যু
ভারতে সেপটিক ট্যাংকে নেমে ৬ শ্রমিকের মৃত্যু

ভারতে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দেওঘর জেলার দেবীপুর বাজারের কাছে। নিহতরা হলেন- ব্রজেশ চন্দ্র বার্নওয়াল (৫০), মিথিলেশ চন্দ্র বার্নওয়াল (৪০), গোবিন্দ মাঝি (৫০), বাবলু মাঝি (৩০), লালু মাঝি (২৫) ও লিলু মুর্মুর।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, দেবীপুর বাজার এলাকার বাসিন্দা ব্রজেশ চন্দ্র বার্নওয়াল একটি সেপটিক ট্যাংক বানাচ্ছিলেন। সেই সেপটিক ট্যাংকের ভিতরের নেমে তাদের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রের বরাতে খবরে বলা হয়, রোববার সকালে প্রথমে লিলু মুর্মু সেপটিক ট্যাংকের কভার খোলার জন্য নিচে যান। এরপর থেকেই তার কোনো সাড়াশব্দ মিলছিল না।

বেশ কিছুক্ষণ ধরে লিলুর খোঁজ না মেলায় ঠিকাদার গোবিন্দ মাঝি নির্মীয়মান ওই ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু তারও কোনো। সাড়াশব্দ পাওয়া যায়নি।

পরিস্থিতি না বুঝে গোবিন্দর দুই ছেলে বাবলু ও লালু দুজনে একসঙ্গে ট্যাংকের ভেতরে নামলেও লাভের লাভ কিছু হয়নি। বরং তাদের দুজনেরও কোনো খোঁজ মিলছিল না।

এরপর ব্রজেশও অপেক্ষা করেন। কিন্তু ডাকাডাকি করেও কোনো লাভ না হওয়ায় তিনিও ভেতরে নামেন। কিন্তু তার পরিণতিও হয় বাকি চারজনের মতোই মর্মান্তিক। তারও মৃত্যু হয় সেখানেই। কিন্তু তা আন্দাজ না করেই ব্রজেশের ভাই মিথিলেশও দাদা ও বাকিদের খোঁজে ওই ট্যাংকের ভেতরে নামেন।

কিন্তু তিনিও আর ফেরেননি। পরপর ৬ জনের কোনোও খোঁজ না মেলায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে ৬ জনের মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, সেপটিক ট্যাংকে কার্বন ডাইঅক্সাইড বা মনোক্সাইডের মতো মারাত্মক গ্যাস থেকেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে ওই ৬ জনের।

দেওঘরের ডেপুটি পুলিশ কমিশনার কমলেশ্বর প্রসাদ সিং জানান, ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ