জেলার খবর

গাজীপুরে বিলের পানিতে ডুবে শিশু ও তার ফুপার মৃত্যু

প্রতীকি ছবি
প্রতীকি ছবি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিলের পানিতে ডুবে এক শিশু ও তার ফুপা নিহত হয়েছে। উপজেলার বেতুয়া এলাকায় গতকাল রোববার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার বেতুয়া গ্রামের নাজমুল হকের মেয়ে মারিয়া (৫) ও তার ফুপা স্থানীয় চৌরা উত্তরগাঁও এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে অলিউল্লাহ (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, সম্প্রতি প্রবাসী অলিউল্লাহ ছুটিতে দেশে আসেন। গতকাল রোববার সন্ধ্যার পর বেতুয়া গ্রামে শ্বশুর বাড়ি থেকে শিশু মারিয়াকে নিয়ে তাল গাছ দিয়ে তৈরি কোন্দায় করে চৌরা উত্তরগাঁও এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথে বেতুয়া এলাকার জাঙ্গাল বিল পার হওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের কোন্দাটি উল্টে যায়। এতে তারা দুজনই বিলের পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সঞ্জয় দত্ত জানান, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ