জেলার খবর

আশুলিয়ায় পোশাক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

আশুলিয়ায় পোশাক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার
আশুলিয়ায় পোশাক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

আশুলিয়ায় শাহিন হোসেন (২৭) নামের এক পোশাক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের রুমমেট রাকিব নামের এক যুবক পলাতক রয়েছে।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়ার মোল্লাবাড়ি এলাকার এনামুল মোল্লার টিনশেড ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহিন হোসেন সিরাজগঞ্জ এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বিভিন্ন কারখানানায় সাব-কন্ট্রাক্টে কাজ করতো। পলাতক রাকিব কুমিল্লা জেলার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই এলাকার এনামুল মোল্লার টিনশেড বাড়ির একটি কক্ষে ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতো রাকিব নামের এক যুবক। বিভিন্ন এলাকার কারখানায় সাব-কন্ট্রাক্টে কাজ করায় শাহিন মাঝে মধ্যেই রাকিবের কক্ষে এসে থাকতেন। অন্যান্য দিনের মতো কয়েক দিন ধরেই রাকিবের রুমে এসে রাত যাপন করছেন শাহিন। আজ রাতে ওই কক্ষে শাহিনের গলাকাটা মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) জিয়াউল হক জানায়, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে নিহতের রুমমেট রাকিব তার ফোন বন্ধ রেখে পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। তাকে আটক করতে পারলেই এ হত্যার রহস্য উদঘাটিত হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ