জেলার খবর

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কুড়িগ্রাম সদর উপজেলায় আরডিআরএস বাজারে প্রাইভেটকার ও বিআর‌টি‌সি বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ চারজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ‌শিশুসহ আরও দুইজন।

বৃহস্প‌তিবার সকাল সাড়ে ৭টার দিকে কু‌ড়িগ্রাম-রংপুর মহাসড়কের রায়পুর আর‌ডিআরএস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কু‌ড়িগ্রাম সদর থানার প‌রিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম এ তথ্য নি‌শ্চিত করেছেন।

নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী মজিবুর রহমান (৫৫), তার স্ত্রী বিল‌কিস ‌বেগম (৪৫), ছেলে বিল্লাল হোসেন (২৫) ও প্রাইভেটকারচালক (নাম অজ্ঞাত)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আর‌ডিআরএস বাজার এলাকায় কু‌ড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিআর‌টি‌সির এক‌টি বাসের সঙ্গে কুড়িগ্রামগামী এক‌টি প্রাইভেটকারের মুখোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকা‌রচালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের পাঁচ যাত্রীকে উদ্ধার করে কু‌ড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চি‌কিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতা‌লের কর্তব্যরত চি‌কিৎসক ডা. মে‌হেরুল ইসলাম জানান, হাসপাতা‌লে আনার আ‌গেই বিল্লাল ও প্রাই‌ভেটকা‌রচালক মারা যান। প‌রে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় ম‌জিবুর রহমান ও বিলকিস বেগমের মৃত্যু হয়। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ