জেলার খবর

রিকশার গ্যারেজে ম্যানেজারের মরদেহ

রিকশার গ্যারেজে ম্যানেজারের মরদেহ
রিকশার গ্যারেজে ম্যানেজারের মরদেহ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রিকশার গ্যারেজ থেকে আব্দুল কাদের (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ফতুল্লার লামাপাড়া এলাকার নূর মোহাম্মদের রিকশার গ্যারেজ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত আব্দুল কাদের নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার আমপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি ওই গ্যারেজের ম্যানেজার পদে চাকরি করতেন এবং গ্যারেজেই থাকতেন।

নিহতের ভাই চাঁন মিয়া জানান, বুধবার রাতে রিকশার ভাড়া তুলে গ্যারেজেই ঘুমিয়ে পড়েন তার ভাই। সকালে গ্যারেজে লোকজন এসে তার মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। এরপর পুলিশ এসে লাশ নিয়ে যায়। আব্দুল কাদেরের গ্রামের বাড়িতে স্ত্রী ও এক শিশু সন্তান রয়েছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বাইজিদ জানান, স্থানীয় লোকদের মাধ্যমে সংবাদ পেয়ে রিকশা গ্যারেজ থেকে গ্যারেজের ম্যানাজারের লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের মরদেহ উদ্ধার মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ