জেলার খবর

পুকুরে গোসল করতে গিয়ে দুই কিশোরীর মৃত্যু

পুকুরে গোসল করতে গিয়ে দুই কিশোরীর মৃত্যু
পুকুরে গোসল করতে গিয়ে দুই কিশোরীর মৃত্যু

ময়মনসিংহের সদর উপজেলায় মাছ ধরার পর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল তিনটার দিকে সদর উপজেলার ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলো-পলি আক্তার (১৩) ও আফরোজা (১৪)। পলি চর হরিপুর গ্রামের হারুন মিয়া ও আফরোজা তারাকান্দা উপজেলার মানিকদী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

মৃত দুই কিশোরীই চর হরিপুর জামিয়া ফাতেমাতুজ্জহুরা মহিলা মাদরাসার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির সামনের বিলে দুই কিশোরী মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। এ সময় পুকুরের পাশে থাকা এক মহিলা ওই দুই কিশোরী ভেসে না ওঠায় চিৎকার করতে থাকেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে প্রায় ১৫ মিনিট পানিতে খোঁজাখোঁজি করে দুই কিশোরীকে মৃত অবস্থায় উদ্ধার করে।

৬ নম্বর চর ঈশ্বরদিয়া পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা সেলিম বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দুই পরিবারের কাছে হস্তান্তর করার পর দাফন সম্পন্ন হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় উপজেলা পরিষদের পক্ষ থেকে দাফন করার জন্য প্রতি পরিবারকে পাঁচ হাজার করে টাকা দেয়া হয়েছে। / জা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ