জেলার খবর

সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত
সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। আজ শনিবার বিকেল ৪টার দিকে ঢাকা-নগরবাড়ী মহাসড়কের উপজেলার ব্রক্ষকপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকের নিহত হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাদের হোসেন বলেন, ‘ঢাকা থেকে শাহজাদপুর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে যাচ্ছিল। বাসটি উল্লাপাড়া উপজেলার ব্রক্ষকপালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত এবং দুজন আহত হন।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে আহত দুজনকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাকের হেলপারের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ