জেলার খবর

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে কাশেম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ওপারে ভারত ভূ-খণ্ডের জলঙ্গী থানার ১৩নং মাজদিয়াড় নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত কাশেম দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্ত এলাকার আব্দুর রহমানের ছেলে।

রামকৃঞ্চপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, কাশেম অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার জলঙ্গী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে কাশেম মারা যায়। পরে বিএসএফ তার লাশ নিজ ক্যাম্পে নিয়ে যায়।

৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ রামকৃঞ্চপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার মহিউদ্দিন জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১৫৭/১৩(এস) সীমান্ত পিলারের নিকট ভারতীয় ভূ-খণ্ডে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছে বলে শুনেছি। তবে আমাদের কাছে কেউ এ বিষয়ে অভিযোগ করেনি। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ