জেলার খবর

শ্রীপুরে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ, যুবক গ্রেপ্তার

শ্রীপুরে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ, যুবক গ্রেপ্তার
শ্রীপুরে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ, যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণের অভিযোগে যুবক উজ্জ্বল মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবক মানিকগঞ্জ জেলা সদরের নয়নকান্দি গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। সে শ্রীপুরের মাওনা উত্তরপাড়া গ্রামের শামীম মিয়ার বাড়িতে ভাড়া থেকে বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করত। ওই নারী তার স্বামীসহ একই বাড়িতে ভাড়া থাকত। শুক্রবার রাতে শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অন্তঃসত্ত্বা নারী জানান, অভিযুক্ত যুবক উজ্জ্বল মিয়া মাওনা উত্তরপাড়া এলাকায় তার স্বামীর সহকারী হিসেবে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করত। এই সুবাদে ওই তাদের বাসায় যুবকের যাতায়াত ছিল। গত ৭ জুলাই তার স্বামী বাড়িতে ছিলেন না। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে উজ্জ্বল মিয়া তার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ ও ধর্ষণের চিত্র ভিডিও করে। পরে ওই ভিডিও স্বামীকে দেখানোর ভয় দেখিয়ে আরো অন্তত পাঁচ দিন ধর্ষণ করে। একপর্যায়ে ওই নারী তার স্বামীকে ঘটনা খুলে বলেন।

ধর্ষণের ঘটনা তারা বাড়ির মালিক শামীম ও স্থানীয় মাহবুবকে জানান। তারা বিচারের আশ্বাস দিয়ে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন। তাদের জানানোর কয়েক দিন পর ওই নারী ও তার স্বামীকে আটকে রেখে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে তারা মোবাইলে জোরপূর্বক স্বীকারোক্তি নেয়। পরে ওই নারী ও তার স্বামীকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেন মালিক।

শ্রীপুর থানার এসআই প্রদীপ চন্দ্র সাহা বলেন, শুক্রবার রাতে এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। প্রধান অভিযুক্ত যুবক উজ্জ্বল মিয়াকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। বাড়ির মালিক শামীম ও স্থানীয় মাহবুবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ