জেলার খবর

বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেল ২ বন্ধুর

বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেল ২ বন্ধুর
বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেল ২ বন্ধুর

ঢাকার ধামরাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই কলেজছাত্রের। রোববার সকাল ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (১৮) ও একই গ্রামের সাগর আলীর ছেলে সজিব হোসেন (১৮)। নিহতরা মোটরসাইকেল আরোহী ছিল। তারা দুজনই কলেজছাত্র এবং বন্ধু।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ধামরাইয়ের হাতকোড়া গ্রামের দুই বন্ধু সকালে মোটরসাইকেলযোগে কালামপুর রওনা দেয়। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর গ্রাফিক্রা টেক্রাটাইল কারখানার সামনে পৌঁছালে ওভারটেক করার সময় পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায় এবং বাসটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ