জেলার খবর

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. সুমন (২২)।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শিংনগর সীমান্তের ১৭৯নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সুমন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-মোড়লপাড়া গ্রামের মো. কালুর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তের ১৭৯নং পিলার এলাকা দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুমনসহ বেশ কয়েকজন ভারতে গরু আনতে যায়।

এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে সুমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

সহকর্মীরা তাকে উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসলে পথিমধ্যে তারাপুর-মোন্নাপাড়া হারুনের বাগানে তিনি মারা যান।

এদিকে, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম ও ৯নং ওয়ার্ড সদস্য মো. হাবিবুর রহমান হাবিল জানান, সুমনসহ বেশ কয়েকজন ভারতে গরু আনতে যাওয়ার সময় বিএসএফ গুলি চালায়। এতে সুমন গুলিবিদ্ধ হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে তারাপুর-মোন্নাপাড়া হারুনের বাগানে নিয়ে আসলে সুমন মারা যান বলে জানা গেছে।

শিবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ