জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় খাটের নিচ থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় খাটের নিচ থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় খাটের নিচ থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামে নিজ বাড়ির খাটের নিচ থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

নিহত দুজন হচ্ছে শিপা আক্তার (১৪) ও কামরুল হাসান (১০)। তারা সলিমাবাদ গ্রামের সৌদি আরব ফেরত কামাল মিয়ার সন্তান। শিপা বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে ও কামরুল সলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত।

এদিকে ঘটনার পর থেকে নিহতদের মামা বাদল পলাতক রয়েছেন। কেন মামা পলাতক এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সলিমাবাদ গ্রামের কামরুল হাসানকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে না পেয়ে মা হাসিনা আক্তার মেয়ে শিপাকে রান্নাঘরে রেখে ছেলের সন্ধানে যান। পরে ছেলের সন্ধান না পেয়ে রান্নাঘরে এসে দেখেন মেয়েও নেই। বসতঘরে গিয়ে দুই সন্তানের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুই ভাই-বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ