জেলার খবর

জামালপুরে ঘরে মা-ছেলের লাশ

জামালপুর
জামালপুর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোরে উপজেলার চর গোপালপুর পূর্ব পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত দু'জনের শরীরেই আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতরা হলেন- চর গোপালপুর পূর্ব পাড়া এলাকার হারুনুর রশিদের স্ত্রী মোসলেমা অক্তার শিখা (৩৩) ও ছেলে তাওহীদ (৯)। এ ঘটনায় হারুনুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, হারুনুর রশিদের বাড়িতে মঙ্গলবার রাতের কোনো এক সময়ে তার স্ত্রী ও ছেলে খুন হয়েছে। তাদের দুইজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, 'আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। হারুনুর রশিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।'

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার। তিনি জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ