জেলার খবর

ঋণের বোঝা বইতে না পেরে যুবকের আত্মহত্যা

ঋণের বোঝা বইতে না পেরে যুবকের আত্মহত্যা
ঋণের বোঝা বইতে না পেরে যুবকের আত্মহত্যা

ঋণের বোঝা বইতে না পেরে পটুয়াখালীর দুমকি উপজেলায় জাহিদুল ইসলাম কাইয়ুম (৩০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার চরগরবদি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জাহিদুল ইসলাম কাইয়ুম চরগরবদি এলাকার মৃত রফিক শিকদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, কাইয়ুম ঢাকায় জাল তৈরির কারখানায় চাকরি করতেন। চাকরি ছেড়ে চরগরবদি গ্রামে এসে বিভিন্ন মানুষের কাছ থেকে দুই লাখ টাকা ঋণ নেন। এরপর তিনি লাপাত্তা হয়ে যান। করোনার দুর্যোগ শুরু হলে আবার এলাকায় ফেরেন। এরপর পাওনাদাররা টাকার জন্য চাপ দেন। এ নিয়ে পবিরারের কলহ চলছিল। কিছুদিন আগে স্ত্রীও তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যান। পরে পৈতৃক জমি লিখে দিয়েও দেনা শোধ হয়নি তার। এ নিয়ে চরম হতাশাগ্রস্ত ছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিষপান করেন কাইয়ুম। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুমকি থানা পুলিশের ওসি মো. মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। / জা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ