জেলার খবর

পাবনায় বিষাক্ত মদপানে দুই বন্ধুর মৃত্যু

পাবনায় বিষাক্ত মদপানে দুই বন্ধুর মৃত্যু
পাবনায় বিষাক্ত মদপানে দুই বন্ধুর মৃত্যু

পাবনার সাঁথিয়া উপজেলায় ছোট বোনের জন্মদিনের উৎসবে মদ পান করে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোররাতে উপজেলার বনগ্রাম সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সাঁথিয়া উপজেলার বনগ্রাম সাহাপাড়ার নন্দদুলালের ছেলে শুভ সাহা (২২) ও সুবাস সাহার ছেলে আকাশ সাহা (২০)। তাঁরা একে অপরের বন্ধু ছিলেন।

স্থানীয় লোকজন জানান, অতিরিক্ত মদপানে ওই দুই যুবক অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোকজন বুঝতে পেরে তাঁদের উদ্ধার করে রাত ৩টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথে তাঁদের দুজনের মৃত্যু হয়।

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই রুম থেকে মদ খাওয়ার বিভিন্ন আলামত পেয়েছে। আমরা অধিক গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছি এই মদের উৎস কোথায়, কারা এসবের সঙ্গে জড়িত। তাদের আইনের আওতায় আনা হবে।’ / এন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ