বান্দরবানে বাড়িতে ঢুকে গুলি করে এক যুবলীগ কর্মীকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মংসিউ মারমা (৪০) রাজবিলা ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।
রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু মারমা জানান, সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে মংসিউ মারমাকে উপর্যুপরি তিনটি গুলি করে খুন করেছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, গুলিতে মংসিউ মারমা ঘটনাস্থলেই নিহত হন। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: