জেলার খবর

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নাব্য সংকটের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ। এর আগে প্রতিদিনের মতো গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে আজ বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

ভোর ৬টার পর শিমুলিয়া ঘাট থেকে ছোট ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে প্রথম যাত্রা শুরু করেছিল। এরপর চ্যানেলে নাব্য সংকটের কারণে কিছুদূর গিয়ে আবার ঘাটে ফিরে আসে। সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। বর্তমানে শিমুলিয়া ঘাটে চার শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আছে।

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসির ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, সকাল সাড়ে ৭টার পর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়েছে। ভোর ৬টায় কলমিলতা ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে গিয়েছিল। এরপর পথে চ্যানেলে নাব্য সংকটের কারণে আবার ঘাটে ফিরে আসে। এ ছাড়া কাঁঠালবাড়ী ঘাট থেকে কিশোরী ফেরি আসছিল, সেটিও পদ্মার চরে আটকে গিয়েছিল। বেশ কিছুক্ষণ আটকে থাকার পর শিমুলিয়া ঘাটে আসে। নাব্য সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ